Tuesday, February 7, 2017

আক্কেল’ হচ্ছে ক্যাটরিনার!

কয়েক দিন যাবৎ ক্যাটরিনা কাইফকে বিষণ্ন মুখে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। দাঁতের ব্যথা নিয়ে কি আর হাসি মুখে থাকা যায়? আক্কেলদাঁত উঠছে ক্যাটরিনার। এই যন্ত্রণার মধ্যেও কাজ থেকে রেহাই নেই। আগে থেকে যাঁদের কথা দিয়ে রেখেছিলেন তাঁদের অনুষ্ঠানে ঠিকই হাজিরা দিতে হচ্ছে বেচারী ক্যাটকে।

দাঁতের ব্যথা সইতে না পেরে দন্ত চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন ৩৩ বছর বয়সী এই অভিনেত্রী। কিন্তু ইতিমধ্যে তাঁর দাঁত এতটাই সংক্রমিত হয়ে গেছে যে অপারেশন থিয়েটার থেকে ফেরত পাঠানো হয় তাঁকে। এখন ক্যাটরিনাকে কড়া অ্যান্টিবায়োটিক খেতে হচ্ছে। এ জন্য তাঁর শরীর কিছুটা দুর্বল হয়ে আছে। চিকিৎসক তাঁর অস্ত্রোপচারের জন্য এক সপ্তাহ সময় বেঁধে দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে এই সপ্তাহেই অস্ত্রোপচার সম্পন্ন হবে ক্যাটরিনার।

এপ্রিলের ৭ তারিখে মুক্তি পাবে ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর অভিনীত ‘জাগগা জাসুস’। দাঁত তুলেই আবার ছবির প্রচারে নেমে যেতে হবে এই নায়িকাকে। 

No comments:

Post a Comment