বলিউডের আলোচিত জুটি রণবীর কাপুর ও ক্যাটরিনা কাইফ। সিনেমার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে আলোচিত তারা। কেননা দীর্ঘদিন লিভ টুগেদার ও প্রেম করার পর ব্রেকআপ হয়েছে তাদের।
সম্প্রতি নতুন সিনেমা 'জাগ্গা জাসুস' এর সৌজন্যে আবারও একসঙ্গে জুটি হয়ে কাজ করেছেন ক্যাটরিনা ও রণবীর।
আর এই সিনেমার সেটে নিজেদের আরও একটি যোগ্যতার প্রমাণ দিলেন এই জুটি।
‘জাগ্গা জাসুস’-এর সেটে পরিচালক অনুরাগ বসুর চুল কেটে দিয়েছেন ক্যাটরিনা। আর তাকে সহযোগিতা করেছেন রণবীর।
দিন কয়েক আগে ‘জাগ্গা জাসুস’-এর সেটে অনুরাগ মজা করেই দু’তিন জন অ্যাসিস্টেন্টের চুল কেটে দিয়েছিলেন। তা দেখে রণবীর-ক্যাটরিনা ঠিক করেন, এ বার চুল কাটতে হবে খোদ অনুরাগের।
তারপর একরকম জোর করেই অনুরাগের চুল কেটে দেন তারা। সম্প্রতি অনুরাগ টুইটারে হেয়ারস্টাইলিস্ট ক্যাটরিনার কার্যকলাপের একটি ভিডিও পোস্ট করেছেন।
সেখানেই দেখা যাচ্ছে, অনুরাগের চুলে কাঁচি চালাচ্ছেন অভিনেত্রী। আর তাকে পরামর্শ দিচ্ছেন রণবীর।

No comments:
Post a Comment